পবিত্র রমজানে বিশ্বের বিভিন্ন দেশে আন্তধর্মীয় সম্প্রীতি দৃশ্য দেখা যায়। অনেক অমুসলিমরাও রোজাদার মুসলিমদের ইফতারের ব্যবস্থাপনায় এগিয়ে আসেন। বৈচিত্রময় সংস্কৃতির দৃশ্য হিসেবে অনেকেই রমজানের ইফতার ও সাহরির আয়োজন করা হয়।
স্পেনের বার্সেলোনা নগরীর সান্তা আনা গির্জা প্রাঙ্গণে মুসলিম রোজাদাদের জন্য ইফতারের আয়োজন করা হয়। করোনা সংক্রমণ রোধে ইফতার আয়োজনে জনসমাগম নিষিদ্ধ হওয়ায় শহরের গির্জা ইফতারের ব্যবস্থা করে। ফলে আর্থিক সংকটাপন্ন ও অভাবীরা নিজেদের মতো খাবার গ্রহণের সুযোগ পায়।