ads
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাসচাপায় অটোরিকশাচালকসহ নিহত ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ২৯ বার পঠিত

বগুড়া সদরে বাস চাপায় সিএনজিচালিত অটোরিকশাচালক ও এক যাত্রী নিহত হয়েছেন।

রোববার (১৬ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের বাঘোপাড়া বন্দরে এ দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশার আরও এক যাত্রী আহত হয়েছেন।

নিহতরা হলেন বগুড়া সদর উপজেলার দক্ষিণ বাঘোপাড়া গ্রামের ওয়াজেদ আলীর ছেলে সিএনজিচালক বাপ্পি মিয়া (৩৫) ও আশোকোলা গ্রামের বেলাল হোসেনের ছেলে আরিফ রহমান (২৮)। এই দুর্ঘটনায় আহত আশোকোলা গ্রামের টুটু (৪০) বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।

বগুড়া সদর থানার পরিদর্শক (অপারেশন) ফইম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, রংপুর থেকে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের বাস বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা যাত্রী আরিফ নিহত হন। আহত অবস্থায় সিএনজিচালক ও আরেক যাত্রীকে টিএমএসএস মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে সিএনজিচালক বাপ্পি মারা যান।

তিনি আরও জানান, অটোরিকশাকে চাপা দেওয়ার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এতে বৈদ্যুতিক তার জড়িয়ে ওই বাসে আগুনের সূত্রপাত হয়। বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। বাসে আগুনের সূত্রপাত হওয়ার আগেই যাত্রীরা নেমে যাওয়ায় কোনো হতাহত হয়নি। বাসচালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি। এই বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102