ads
রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাসচাপায় নারী পোশাক শ্রমিক নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৬১ বার পঠিত

গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার বাইমাইল এলাকায় বাসের চাপায় এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। বুধবার সকালে কোনাবাড়ী উড়াল সড়কের পূর্ব পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুবি আক্তার (২৫) ময়মনসিংহের ত্রিশাল থানার সোনাখালী এলাকার জিয়ারুলের স্ত্রী।

এলাকাবাসী ও পুলিশ জানায়, বাইমাইল এলাকায় বাসা ভাড়া থেকে কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকায় একটি পোশাক তৈরি কারখানায় চাকরি করতেন রুবি। বুধবার সকালে কাজে যোগ দিতে সকালে তিনি বাসা থেকে বের হন। কোনাবাড়ী উড়াল সড়কের পূর্ব পাশে গাড়ির জন্য দাঁড়িয়ে ছিলেন এ পোশাক শ্রমিক। এ সময় দ্রুতগতির একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রুবি মারা যান।

কোনাবাড়ী থানার এসআই মো. কামরুল হাসান জানান, ঘাতক বাসটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102