ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাসভবন ছেড়ে পালালেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রাজাপাকসে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৯ জুলাই, ২০২২
  • ৪২ বার পঠিত

বিক্ষোভকারীদের আন্দোলনের মুখে টিকতে না পেরে এবার বাসভবন ছেড়ে পালালেন শ্রীলঙ্কার প্রেডিসেন্ট গোটাবে রাজাপাকসে। শনিবার তিনি তার বাসভবন ছেড়ে পালিয়ে যান। সামরিক বাহিনীর একটি উচ্চ পর্যায় থেকে বিষয়টি বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করা হয়েছে। খবর এনডিটিভি।

এর আগে টেলিভিশনে প্রচারিত খবরে দেখা যায়, বিক্ষোভকারীরা নেতাদের পদত্যাগের দাবিতে সকাল থেকে বাসভবনের সামনে আন্দোলন করতে থাকে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্টের নিরাপত্তার জন্য তাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। তবে বিক্ষোভকারীর সেনা পাহাড়া ভেঙে বাসভনের ভেতরে ঢুকে পড়ে। তাদের দমাতে সৈন্যরা ফাঁকা গুলি ছুঁড়ে।

স্বাধীনতার পর থেকে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি পার করছে শ্রীলঙ্কা। জ্বালানি তেলের সংকটের পাশাপাশি দেখা দিয়েছে ভয়াবহ বিদ্যুৎ সংকট। এছাড়া বৈদেশিক রিজার্ভেও ধস নেমেছে। ফলে আমদানি করা যাচ্ছে না গুরুত্বপূর্ণ পণ্যদ্রব্য।

অর্থনৈতিক সংকটে বিধ্বস্ত শ্রীলঙ্কায় গত কয়েক মাস ধরে আন্দোলন করে আসছে বিক্ষোভকারীরা। ফলে বিক্ষোভকারীদের চাপের মুখে পদত্যাগ করতে বাধ্য হয় প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। এরপরই ঘটল এ ঘটনা।

এদিকে বিরোধী দল, অধিকারকর্মী এবং বার অ্যাসোসিয়েশন পুলিশ প্রধানের বিরুদ্ধে মামলা করার হুমকি দেওয়ার পরে পুলিশ শুক্রবার জারি করা কারফিউ আদেশ প্রত্যাহার করে নিয়েছে।

অফিসিয়াল এক বার্তায় বলা হয়েছে, সরকার বিরোধী বিক্ষোভকারীরা স্টে হোম আদেশ অমান্য করে শনিবার রেলস্টেশনে গিয়ে কর্তৃপক্ষকে বাধ্য করে তাদেরকে রাজধানী কলোম্ব নিয়ে যাওয়ার জন্য।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102