ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাসযোগ্য শহরের তালিকায় শেষ দশ শহরের মধ্যে ঢাকার অবস্থান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ২৭ বার পঠিত

বিশ্বের বাসযোগ্য শহরের তালিকা প্রকাশ করেছে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ)। চলতি বছরের এই তালিকায় তলানিতে পড়ে আছে বাংলাদেশের রাজধানী ঢাকা।

ইআইইউ-এর তালিকায় বিশ্বের ১৭২টি শহর রয়েছে। এর মধ্যে ঢাকার স্থান ১৬৬তম। এর আগে গত বছরের প্রকাশিত তালিকার সঙ্গে যদি তুলনা করা হয় তাহলে কিছুটা উন্নতি হয়েছে ঢাকার।

ইআইইউ-এর ‘বাসযোগ্য শহরের বৈশ্বিক তালিকা-২০২২’-এর প্রতিবেদন বলছে, বাসযোগ্য শহরের তালিকার শেষ দশ শহরের মধ্যে ঢাকার অবস্থান। আর মোট ১৭২ শহরের মধ্যে ১৬৬তম স্থানে রয়েছে, যার স্কোর ৩৯ দশমিক ২। এর আগে গত বছরের তালিকায় ১৪০ শহরের মধ্যে ৩৩ দশমিক ৫ স্কোর নিয়ে ঢাকার অবস্থান ছিল ১৩৭তম।

সাধারণত, কোনো শহর কতটা বসবাসের যোগ্য তা বোঝার জন্য সেই শহরের স্থিতিশীলতা, সংস্কৃতি ও পরিবেশ, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও অবকাঠামো—এই পাঁচ মানদণ্ডের ওপর ভিত্তি করে তালিকা তৈরি করে ইআইইউ।

তালিকায় বাসযোগ্য শহরের শীর্ষে রয়েছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রনে রাশিয়ার সামরিক অভিযানের কারণে কিয়েভকে এই বছর তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। তবে পশ্চিমা নিষেধাজ্ঞা থাকার পরও রাশিয়ার শহর মস্কো ও পিটার্সবার্গ জায়গা করে নিয়েছে তালিকায়।

শীর্ষ ১০-এর মধ্যে ৬টি শহরই ইউরোপের। ভিয়েনা ছাড়া অন্য শহরগুলো হচ্ছে—ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন, সুইজারল্যান্ডের জুরিখ ও জেনেভা, জার্মানির ফ্রাঙ্কফুর্ট এবং নেদারল্যান্ডসের আমস্টারডাম। আর শীর্ষ ১০-এ রয়েছে কানাডার ক্যালগারি, ভাঙ্কুভার ও টরন্টো, জাপানের ওসাকা এবং অস্ট্রেলিয়ার মেলবোর্ন।

এছাড়া বাসযোগ্য শহরের তালিকায় তলানিতে ১৭২তম স্থানে রয়েছে সিরিয়ার দামেস্ক। গত বছরও তলানিতেই ছিল শহরটি। তার আগে রয়েছে—নাইজেরিয়ার লাওস, লিবিয়ার ত্রিপলি, আলজেরিয়ার আলজিয়ার্স, পাকিস্তানের করাচি এবং পাপুয়া নিউনিগির পোর্ট মোরসবি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102