ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাসার তালা ভেঙে স্বর্ণালংকারসহ ১০ লক্ষাধিক টাকা চুরি, মামলা

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪
  • ৭২ বার পঠিত

যশোর শহরের পুলিশ লাইন টালিখোলা এলাকার একটি বাসার তালা ভেঙে টাকা ও স্বর্ণালংকারসহ ১০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে চোর।

এ ঘটনায় বাড়ি মালিক ফখরুদ্দীন অজ্ঞাতনামাদের আসামি দিয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন।

মামলার বিবরণে বাড়ির মালিক জানান, পুলিশ লাইন টালিখোলার ঋষিপাড়ায় তার নিজস্ব বাড়ি। ২০২৩ সালের ২৩ অক্টোবর শহরের সোনালী ব্যাংক গরিব শাহ শাখায় তার স্ত্রী আফরোজা সুলতানার অ্যাকাউন্ট থেকে এক লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করেন। পাশাপাশি বাসায় আরও ৭৮ হাজার টাকা ছিল। মোট দুই লাখ ২৮ হাজার টাকা ঘরে ছিল। ২৬ ডিসেম্বর বাদীর এক আত্মীয়ের মৃত্যুতে ঘরে তালাবদ্ধ করে সপরিবার গ্রামের বাড়িতে যান। গত ১০ জানুয়ারি সকালে বাদীর শ্বশুর মোবাইল ফোনে কল করে জানান তার বাসা চুরি হয়েছে। বাসায় ফিরে এসে দেখেন ঘরে থাকা দুই লাখ ২৮ হাজার টাকা, ৭ ভরি স্বর্ণালংকার, কাপড় ও অন্যান্য মালামালসহ ১০ লাখ এক হাজার টাকার ক্ষতি সাধন হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102