ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাসে বাড়ি গেল গরু, ভাইরাল ভিডিও

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ৪৫ বার পঠিত

এবার ৪৬টি শর্ত মেনে ঢাকাসহ সারাদেশে বসেছে কোরবানির গরুর হাট। আর টানা লকডাউনের কারণে রাজধানীতে গরু আনা-নেওয়ায় জন্য পরিবহন সংকট চলছে। তবুও গরু কিনে বাড়িতে আনার জন্য বিকল্প উপায় অবলম্বন করছেন কেউ কেউ।

বৃহস্পতিবার এমনটাই দেখা গেল রাজধানী ঢাকায়। গরু আনার জন্য পরিবহন না পেয়ে যাত্রীবাহী বাসের যাত্রীর বানিয়ে গরুকে নিয়ে আনলেন একজন ক্রেতা।

ঘটনাটির ভিডিও রীতিমতো ফেসবুকে ভাইরাল। অনেকেই ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন- এও দেখার বাকি ছিলো! কেউ কেউ লিখেছেন – বাঙালি সব পারে!

ভিডিওতে দেখা গেছে, গাবতলী থেকে সদরঘাট রুটের ৮ নম্বর বাসে চড়িয়ে গরুকে নিয়ে এলেন ক্রেতা। বাস থেকে গরু নামতে দেখে উৎসুক জনতা ভিড় জমায়। অনেকে ভিডিও করেন। গরুটি বাস থেকে প্রথমে নামতেই চাইছিল না। চার-পাঁচজনের জোরজবরদস্তিতে গলার রশি টেনে, পিঠ চাপড়িয়ে একে বাস থেকে নামানো হয়।

এসময় অনেকেই প্রশ্ন করেন, বাসে করে আনলেন কেন? গরুর দাম কতো নিয়েছে?

ক্রেতারা জানান, ভ্যান-পিকআপ মেলেনি। তাই বাসেই আনতে হলো। গাবতলী থেকে কিনেছেন তারা। ১ লাখ ১০ হাজার টাকা গরুটির দাম।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102