ads
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিলেটের বিশ্বনাথে বাস-অটোরিকশা সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু, আহত ৪

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ৩২ বার পঠিত

সিলেটের বিশ্বনাথে সড়ক দুর্ঘটনায় ফাহিম আহমদ (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার আরও চারযাত্রী।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার জগন্নাথপুর সড়কের পূর্ব চান্দশিরকাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাহিম ওই উপজেলার দেওকলস ইউনিয়নের কোনারাই গ্রামের পিয়ার আলীর ছেলে। তিনি বিশ্বনাথ সরকারি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন। তবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিশ্বনাথ থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম বলেন, ফাহিম এইচএসসি পরীক্ষায় অংশ নিতে সকালে বাড়ি থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে বিশ্বনাথ পৌর শহরের একটি কেন্দ্রে যাচ্ছিলেন। পথে অটোরিকশাটি ঘটনাস্থলে এলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা ফাহিমসহ পাঁচ যাত্রী আহত হন। তাদের মধ্যে ফাহিমকে গুরুতর আহতাবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102