ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাস চাপায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী নিহতের ঘটনায় অভিযুক্ত চালক গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ৪০ বার পঠিত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বেপরোয়া গতির বাস চাপায় ইষ্ট ওয়েস্ট ইউনিভার্সিটির দুই ছাত্র-ছাত্রী নিহতের ঘটনায় অভিযুক্ত বাস চালক সহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার (২৯ জুলাই) রাতে ফেনী জেলা সদরের মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে সিদ্ধিরগঞ্জে র‌্যাব-১১ সদর দপ্তরে এ তথ্য জানান উপ-অধিনায়ক মেজর সানরিয়া চৌধুরী।

র‌্যাব জানায়, জিজ্ঞাসাবাদে আসামি সহিদুল ইসলাম দুর্ঘটনার জন্য নিজের দোষ স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

গত ১৫ জুলাই রাজধানীর ইষ্ট ওয়েস্ট ইউনিভার্সিটির দশ থেকে বারোজন শিক্ষার্থী দুইটি প্রাইভেটকার যোগে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পানাম সিটিতে আনন্দ ভ্রমণে যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করেন। তারা সোনারগাঁ উপজেলার দড়িকান্দি এলাকায় পৌঁছলে সৌদিয়া পরিবহনের ঢাকাগামী একটি বাস একটি প্রাইভেটকারকে ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে যায় এবং পাঁচ শিক্ষার্থী গুরুতর আহত হন।

পরে আহতদের ঢাকা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সুমাইয়া রহমান মাহিমা ও ইব্রাহীম মাহমুদ রাহাতের মৃত্যু হয়। এ ঘটনায় জেলার কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ অভিযুক্ত বাস চালককে আসামি করে সোনারগাঁ থানায় মামলা দায়ের করে। পরে পুলিশের পাশাপাশি মামলাটির তদন্ত শুরু করে র‌্যাব।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102