ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাস-ট্রাকের মাঝখানে চাপা পড়ে দুই সন্তানসহ অন্তঃস্বত্ত্বা শিক্ষিকা নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৮ বার পঠিত

সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়ক সিরাজগঞ্জ শহরের মিরপুর কালাচান মোড়ে বাস ও ট্রাকের মাঝখানে রিকশাচাপা পড়ে দুই ছেলে-মেয়েসহ অন্তঃস্বত্ত্বা স্কুল শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় রিকশাচালক আহত হয়েছে। রবিবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো বনবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও পৌর এলাকার মিরপুর দক্ষিনপাড়া মহল্লার মাসুদ রানার স্ত্রী রিফাত সুলতানা রুনী (৩৮), তার ছেলে আদি (১২) ও মেয়ে সোহাইবা (৬)।

আহত অটোরিকশা চালক চানমিয়া (২৫) পৌর এলাকার একডালা সুইচগেট এলাকার বাসিন্দা।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহাউদ্দিন ফারুকী জানান, অন্তঃস্বত্ত্বা স্কুল শিক্ষিকা রুনী তার ছেলে ও মেয়েকে নিয়ে ব্যাটারিচালিত রিকশাযোগে শহরে যাচ্ছিলেন। রিকশাটি সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়ক শহরের মিরপুর কালাচান মোড় এলাকায় পৌঁছালে একটি ট্রাক-বাসের মাঝখানে পড়ে যায়। এসময় বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে রিকশাটি সজোরে চাপা দেওয়ায় ঘটনাস্থলেই শিক্ষিকা রুনী ও ছেলে আদি মারা যায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে মেয়ে সোহাইবা মারা যায়।

তিনি আরও জানান, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটিকে জব্দ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102