ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাস থেকে ফেলে যাত্রী হত্যা, চালকের সহকারীর স্বীকারোক্তি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৯ জুলাই, ২০২২
  • ২৫ বার পঠিত

গাজীপুরে ভাড়া নিয়ে কথা-কাটাকাটির জেরে যাত্রীকে চলন্ত বাস থেকে ফেলে হত্যার ঘটনায় গ্রেফতার চালকের সহকারী মো. হীরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

শুক্রবার (৮ জুলাই) বিকালে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বেগম লাবনী আক্তারের কাছে চালকের সহকারী মো. হিরা স্বেচ্ছায় ওই স্বীকারোক্তি দেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার এসআই মামলার তদন্ত কর্মকর্তা সাইদুর রহমান জানান, শুক্রবার সকালে তাকওয়া পরিবহনের বাসের চালক মো. সফিকুল ইসলাম ও তার সহকারী মো. হিরাকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করে আদালতে হাজির করেন।

এ সময় হিরা চালকের সহকারী (হেলপার) স্বেচ্ছায় স্বীকারোক্তি দিতে রাজি হন। পরে বিচারক তার জবানবন্দি গ্রহণ করেন। বাস চালক মো. সফিকুল ইসলামের রিমান্ড শুনানি শেষে আদালত দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে গাজীপুর শহরের জোড়পুকুর পাড় মোড় থেকে শিববাড়ি যেতে মো. সায়েম নামে এক ওয়ার্কসপ শ্রমিক তাকওয়া পরিবহনের একটি বাসে ওঠেন। বাসে চালকের সহকারীর সঙ্গে ভাড়া নিয়ে সায়েমের কথা-কাটাকাটি হয়। এ কারণে হেলপার সায়েমকে শিববাড়ি মোড়ে নামতে না দিয়ে চান্দনা চৌরাস্তার দিকে নিয়ে অগ্রসর হতে থাকে। পরে জয়দেবপুর-চান্দনা চৌরাস্তা সড়কের বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট গেইটের পাশে (শিববাড়ী বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে) এশিয়ান ফার্নিচারের সামনে সায়েমকে চলন্ত বাস থেকে ফেলে দেয় চালকের সহকারী।

পরে স্থানীয়রা সায়েমকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। পরে পুলিশ বাসটি জব্দ ও বাসের চালক ও চালকের সহকারীকে গ্রেফতার করে।

এ ঘটনায় ওইদিনই নিহতের বাবা মো. আবু সাইদ বাদি হয়ে জিএমপির সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। নিহত সায়েম (২০) ময়মনসিংহ জেলার নান্দাইল থানার হাওলাপাড়া দক্ষিণ এলাকার মো. আবু সাঈদের ছেলে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102