ads
শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে কলেজ শিক্ষক নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ২৯ বার পঠিত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাসের সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মো. নুরুল আলম (৪০) নামে এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৮ যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাতটার দিকে উপজেলার হারবাং লাল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল আলম বান্দরবান ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের বাংলা বিভাগের শিক্ষক ও চকরিয়া পৌরসভার ৭নং ওয়ার্ড বিনামারা এলাকার মোস্তাক আহমদের ছেলে। আহতরা হলেন- সিলেটের মো. হেলাল উদ্দিন (২৮), মো. শামিম (২৭), লেদু মিয়া (৪৮), নোয়াখালীর আশরাফ (২৫) তার ভাই কলিম উল্লাহ (৩৭) ও পেকুয়ার শিলখালী ইউনিয়নের মিশকাত (২১) ও মোজাফ্ফর হোসেন (২৮)।

চিরিঙ্গা হাইওয়ে ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম বলেন, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে চকরিয়ার হারবাং লাল ব্রিজ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের এক যাত্রী ঘটনাস্থলে মারা যান। আর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। বাসটি পালিয়ে গেছে। মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102