ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাস-সিএনজি অটোরিকশা সংঘর্ষে চালক নি’হ’ত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ২৫ বার পঠিত

ফেনী-সোনাগাজী আঞ্চলিক সড়কের গোবিন্দপুর এলাকায় বাস ও সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত হয়েছেন।এসময় আহত হয়েছেন আরো ৪ জন যাত্রী। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ১ জনকে চট্রগ্রাম মেডিকেলে প্রেরণ করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৭টায় সদর উপজেলার গোবিন্দপুর এলাকার চালতাতলি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে যাত্রীসহ একটি সিএনজি অটোরিকশা জেলার সোনাগাজী উপজেলা থেকে ফেনী সদরে আসছিলো।এসময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাসের সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি অটোরিকশাকে সজোরে চাপা দেয়। এতে সিএনজি চালক নুরুজ্জামান সহ ৫ জন গুরুত্বর আহত হয়। পরে তাদের দ্রুত উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিএনজি চালক নুরুজ্জমানকে মৃত ঘোষণা করেন। এসময় অপর আহতদের হাসপাতালে ভর্তি করা হলেও আশঙ্কাজনক অবস্থায় ১ জনকে চট্রগ্রাম মেডিকেলে প্রেরণ করা হয়েছে।

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাৎক্ষণিক আহতদের পরিচয় পাওয়া যায়নি। নিহত সিএনজি চালক নুরুজ্জামান ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের বাগের হাট এলাকার আবুল কালামের ছেলে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102