ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আক্রান্ত বেশি শিশুরা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ২৭ বার পঠিত

হাসপাতালে গিয়ে দেখা যায়, বাবার আদর মায়ের ভালোবাসাতেও থামছে না সুমাইয়ার কান্না। নিষ্পাপ এই প্রাণের তৃতীয় জন্মদিন কেটেছে হাসপাতালের বিছানায়। ডেঙ্গু শনাক্ত হওয়ার পরে অবস্থার অবনতি হতে থাকে সুমাইয়ার। জ্বরের পাশাপাশি রক্ত আসে নাক দিয়েও। অবস্থার কিছুটা উন্নতি হলেও রক্তের প্লাটিলেট আশানুরুপ হয়নি এখনও। ছোট্ট এই প্রাণের একটাই চাওয়া হাসপাতালের বাইরে যাবে।

চিকিৎসকরা বলছেন, গত এক সপ্তাহে প্রায় পাঁচ গুণ বেড়েছে রোগী ভর্তির সংখ্যা। কঠোর বিধি নিষেধের সময়ে বাসাবাড়িতে থাকায় এক থেকে পাঁচ বছর বয়সী শিশুরাই আক্রান্ত হচ্ছে বেশি। আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে স্কুল পড়ুয়া বাচ্চারা।
ডেঙ্গুতে আক্রান্ত এক শিশু বাবা বলেন, আমার মেয়েশিশুটি কিছু খাচ্ছে না, এখানে থাকবো না বাসায় যাবো। কষ্টটা সেই বুঝতে পারছে। বাইরে থেকে অন্য কেউ বুঝতে পারবে না।

শিশুটি মা জানান, নাক দিয়ে রক্ত ঝরছে। প্রেশার রাতে বেশি ছিল, এখন অনেক কমে গেছে। প্রথমে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করিয়েছি। কিন্তু ‍দুইদিনে সেখানে ১ লাখ ৫০ হাজার টাকা বিল দিয়েছি। অর্থ সমস্যার কারণে এখন সরকারি হাসপাতালে নিয়ে এসেছি।
শিশুসহ সব বয়সীদের জ্বর দেখা দিলেই করোনা ও ডেঙ্গু পরীক্ষার পরামর্শ বিশেজ্ঞদের। এছাড়া বিপদ চিহ্ন দেখা দিলেই হাসপাতালে নেওয়ার তাগিদ দিচ্ছেন চিকিৎসকরা।

ঢাকা শিশু হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. রিজওয়ানুল আহসান বিপুল জানান, বাসায় যদি হাইজিন মেন্টেইন না করি। পরিষ্কার-পরিছন্ন বজায় না রাখি, তাহলে কিন্তু ডেঙ্গুর প্রকোপ দিনদিন বাড়তে থাকবে। ডেঙ্গু আক্রান্ত হলে পেটে ব্যথা, বমি, মাথা ব্যথা ও ইউরিন আউটপুট কমে যেতে পারে। এসব লক্ষণ দেখা দিলে শিশুকে অবশ্যই হাসপাতালে নিয়ে আসতে হবে।
বর্তমানে ডেঙ্গুর যে প্রকোপ দেখা দিয়েছে, তা যদি বাড়তে থাকে তাহলে গত ২০১৮ সালে যে রেকর্ড হয়েছিল। তা কিন্তু অতিক্রম করতে পারে।

ডেঙ্গু প্রকোপের এ সময়ে বাসাবাড়িতে অব্যবহৃত বিভিন্ন জিনিসপত্রে পানি জমতে না দেওয়াসহ দিনে ও রাতে মশারি টানানোর পরামর্শ বিশেজ্ঞদের।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102