ads
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাড়িওয়ালার বউকে গলাটিপে খুন করে পালাল ভাড়াটিয়া

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৯ মে, ২০২১
  • ৪৫ বার পঠিত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাড়ির মালিককে কৌশলে ওষুধ খাইয়ে অচেতন করে তার স্ত্রীকে শ্বাস রোধ করে হত্যা করার অভিযোগ উঠেছে এক ভাড়াটিয়ার বিরুদ্ধে।

রোববার (৯ মে) ভোরে ওই উপজেলার ঝাউচর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় তারা ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।

নিহত হোসনে আরা (৫০) উপজেলার ঝাউচর গ্রামের আজিমউদ্দিনের স্ত্রী।

পুলিশ ও নিহত নারীর পরিবারের সদস্যরা জানান, উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর গ্রামের আজিম উদ্দিনের বাড়িতে ভাড়া থাকত মেঘনা শিল্পনগরী এলাকার একটি কারখানায় কর্মরত হারুন অর রশিদ ও তার স্ত্রী সুলতানা বেগম। তারা রংপুর জেলার বাসিন্দা।

নিহতের ছেলে আল আমিন জানান, আমার বাড়ির ভাড়াটিয়া হারুন অর রশিদ দম্পতির সঙ্গে আমাদের একটি পারিবারিক সম্পর্কের সৃষ্টি হয়। গতকাল রাতে খাবার খাওয়ার পর ভাড়াটিয়া হারুন অর রশিদ আমার বাবা আজিম উদ্দিনকে ঘুমের ওষুধ খাইয়ে আমার মা হোসনে আরাকে (৬০) শ্বাস রোধ করে হত্যার পর আমাদের ঘরের স্বর্ণালংকার নগদ টাকা ও অন্যান্য জিনিস নিয়ে রাতের আঁধারে পালিয়ে যায়।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, ঘুমের ওষুধ খাইয়ে বাড়িওয়ালার স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর ভাড়াটিয়ারা পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102