ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাড়িতে ডাকাতি, বিশ্বকাপ ছেড়ে ঘরে ফিরলেন স্টার্লিং

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ৪২ বার পঠিত

কাতার বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে সেনেগালের বিরুদ্ধে ম্যাচে প্রথম একাদশে তো নয়ই, রিজার্ভ বেঞ্চেও ছিলেন না রাহিম স্টার্লিং। তখনও এর কারণ জানা যায়নি।

সেনেগালের বিরুদ্ধে ম্যাচের পর ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেট জানিয়েছেন, লন্ডনে ফিরে গেছেন স্টার্লিং। তার কাছে ফুটবলের চেয়ে পরিবার বেশি গুরুত্বপূর্ণ। তার পাশে আছে দল।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে সাউথগেট জানান, ‘স্টার্লিংয়ের লন্ডনের বাড়িতে সশস্ত্র দুষ্কৃতিকারী হানা দিয়েছে। বাড়িতে স্টার্লিংয়ের ৩ সন্তান সহ পরিবারের লোকজন আছেন। শনিবার রাতে এই ঘটনা ঘটে। এই খবর পেয়ে স্টার্লিং অত্যন্ত উদ্বিগ্ন হয়ে উঠেছে। সেই কারণেই ও বাড়ি ফিরে গেছে। ও সন্তানদের নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। পরিস্থিতি কী দাঁড়ায়, সেটা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। এই মুহূর্তে স্টার্লিংয়ের কাছে পরিবারই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা ওর পাশে আছি। ওর যতটা সময় লাগে লাগুক। ‘

আল বায়ত স্টেডিয়ামে সোমবার (০৫ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১টায় ইংলিশদের মুখোমুখি হয় সেনেগাল। এ ম্যাচের জয়ী নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ইংল্যান্ড। তাদের প্রতিপক্ষ ফ্রান্স। গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার আগে হঠাৎ দুশ্চিন্তা ভর করেছে ইংলিশ শিবিরে।

আসরের শুরু থেকেই ইংল্যান্ডের শুরুর একাদশে ছিলেন চেলসির এ ফরোয়ার্ড। ইরানের বিপক্ষে একটি গোলও করেছেন তিনি। বেঞ্চে ছিলেন শুধু ওয়েলসের বিপক্ষে ম্যাচে। তবে ফ্রান্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তার শুরুর একাদশে থাকার সম্ভাবনাই বেশি ছিল।

সেনেগালের বিরুদ্ধে এ বারের বিশ্বকাপে প্রথম গোল করেছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন। ম্যাচের পর তিনিও সতীর্থর উদ্দেশ্যে পাশে থাকার বার্তা দিয়েছেন। বলেছেন, ‘ওর পরিবারের পাশে রয়েছি। সতীর্থ ও বন্ধুকে এভাবে দেখতে চাই না। আশা করি কোচের সঙ্গে কথা বলে সঠিক সিদ্ধান্তই নেবে। ’

কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ শক্তিশালী ফ্রান্স। সেই ম্যাচের আগে স্টার্লিং কাতারে ফিরতে পারবেন কি না তা স্পষ্ট নয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102