ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাড়িতে বাবার লাশ রেখে এসএসসি পরীক্ষায় সিনথিয়া কবির

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
  • ৩৪ বার পঠিত

নরসিংদীর পলাশে এসএসসি পরীক্ষার্থী সিনথিয়া কবির বাড়িতে বাবার লাশ রেখে চোখে অশ্রু নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

বাবাকে হারিয়ে অনেকটা নির্বাক হয়েও সহপাঠী ও কেন্দ্র সচিবের সহযোগিতায় ঘোড়াশাল ডা. নজরুল বিন নূর মহসিন বালিকা বিদ্যালয় ও কলেজে ওই ছাত্রী রোববার এসএসসির প্রথম দিনের পরীক্ষায় অংশ নেয়।

সিনথিয়া কবিরের বাবার মৃত্যুর খবরে পরীক্ষা কেন্দ্রে এক শোকের ছায়া নেমে আসে। এক হাতে চোখ মুছে ও অন্য হাতে খাতায় লিখতে দেখা গেছে সিনথিয়া কবিরকে। সিনথিয়া কবির পলাশের ঘোড়াশাল পৌর এলাকার জনতা আদর্শ বিদ্যাপীঠের ছাত্রী।

রোববার ফজরের নামাজের পর সিনথিয়া কবিরের বাবা হুমায়ুন কবির (৪৯) মৃত্যুবরণ করেন। হুমায়ুন কবির উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার পলাশ কুটিরপাড়া এলাকার মৃত মোখলেছ সরদারের ছেলে।

নিহতের স্বজনরা জানান, হুমায়ুন কবির হার্টএটাক করে রোববার ভোরে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর বাবা হারা সিনথিয়া এসএসসি পরীক্ষা দিতে ঘোড়াশাল নূর মহসিন বালিকা বিদ্যালয় ও কলেজের পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে বসেছে।

ডা. নূর মহসিন বালিকা বিদ্যালয় ও কলেজর অধ্যক্ষ ও পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব রিনা নাসরিন জানান, পরীক্ষার্থী সিনথিয়া কবিরের বাবার মৃত্যুর বিষয়টি আমরা অবগত আছি। তার জন্য কোনো বিশেষ ব্যবস্থায় পরীক্ষা নেওয়া হচ্ছে না। সে সবার সঙ্গে স্বাভাবিকভাবেই পরীক্ষা দিচ্ছে। আমরা মনে করি বিশেষ কোনো ব্যবস্থা ছাড়া সবার সঙ্গে পরীক্ষা দিলে তার জন্য ভালো হবে। আমরাও তাকে সান্তনা ও উৎসাহ দিয়েছি পরীক্ষা দিতে এবং তার দিকে সার্বক্ষণিক নজর রাখা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102