ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাড়ির পাশে প্রতিবন্ধী নারীর গলাকাটা লাশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০
  • ৪১ বার পঠিত

সিরাজগঞ্জের শাহজাদপুরে মানষিক প্রতিবন্ধী এক নারীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার গভীর রাতে উপজেলার ব্রি-আঙ্গারু পূর্ব পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত মোছা. নারগু খাতুন (৩৬) স্থানীয় ইসমাইল সরদারের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার গভীর রাতে কে বা কারা জবাই করে হত্যার পর নারগু খাতুনের লাশ বাড়ির পাশে ফেলে চলে যায়। ভোরে এলাকার লোকজন সেখানে তার লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে পরিকল্পিতভাবে অবিবাহিত ওই নারীকে হত্যা করা হয়।

এদিকে গত কয়েক দিন ধরে এলাকায় আব্দুল্লাহ ও রউফ গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্বের জের ধরে সংঘর্ষ চলে আসছিল। এরই মধ্যে আব্দুল্লাহ গ্রুপের ইসমাইল সরদারের মেয়েকে হত্যা করা হয়েছে।

শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ খান জানান, ‘বিষয়টি আমরা গুরুত্বের সাথে ক্ষতিয়ে দেখছি। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্ততি চলছে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102