ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাড়ির পেছনে হিজলগাছে মিলল যুবকের লাশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ জানুয়ারি, ২০২১
  • ৩৮ বার পঠিত

নেত্রকোনার মদন উপজেলার পল্লী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার নায়েকপুর ইউনিয়নের মাহুরা গ্রামে নিজ বাড়ির পেছনে হিজলগাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত যুবকের নাম জোবায়িদ (২৫)। তিনি একই গ্রামের রাশিদ ফকিরের ছেলে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, জোবায়িদ প্রতিদিনের মতো কৃষিকাজ করে সোমবার রাতে হাওর থেকে বাড়িতে ফেরেন। খাওয়া-দাওয়া শেষে স্ত্রীকে ঘুমিয়ে পড়ো বলে ১১টার দিকে ঘর থেকে বাইরে যান।

রাত ২টার দিকে স্ত্রীর ঘুম ভাঙলে স্বামীকে পাশে না পেয়ে স্বজনদের জানান।

পরে বাড়ির পেছনে গিয়ে হিজলগাছের সঙ্গে জোবায়িদের ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। পরে বিষয়টি পুলিশে জানানো হয়।

মদন থানার ওসি মাসুদুজ্জামান জানান, মঙ্গলবার সকালে জোবায়িদ নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ তার নিজ বাড়ির পেছন থেকে উদ্ধার করা হয়েছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মদন থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102