ads
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাড়ি ফেরার পথে আ.লীগ নেতাকে গুলি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ৩৫ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার রাত ১০টার দিকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে।

আহত আব্দুল গনি মন্ডল দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য ও পরিষদের প্যানেল চেয়ারম্যান।

গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর জানান, রাতে ইউনিয়ন পরিষদের সামনে একটি দোকান থেকে চা খেয়ে বাড়ি ফিরছিলেন আব্দুল গনি মন্ডল। কিছু দূর যেতেই মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা তাকে গুলি করে। এতে তিনি গুরুতর আহত হন। প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গোয়ালন্দ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নিতাই কুমার বলেন, আব্দুল গনির গুলিবিদ্ধ স্থান থেকে প্রচুর রক্ত ঝরছিল। ধারণা করা হচ্ছে, গুলি পেট ফুটো হয়ে বের হয়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102