ads
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বায়তুল মোকাররম এলাকায় হেফাজতের বিক্ষোভ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ মার্চ, ২০২১
  • ৩৭ বার পঠিত

পুলিশের সঙ্গে সংঘর্ষে ৪ মাদ্রাসা ছাত্র নিহতের প্রতিবাদে রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ করছে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। আজ বেলা ১২টার কিছু সময় পর বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে তারা বিক্ষোভ শুরু করেন। এসময় তারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে নানা স্লোগান দেন।

তাদের বিক্ষোভকে ঘিরে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বায়তুল মোকাররম এলাকায় টহল দিচ্ছে পুলিশের এপিসি, সাজোয়া যান। বিক্ষোভে উপস্থিত রয়েছেন হেফাজতে ইসলামের ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হকসহ সংগঠনটির সিনিয়র নেতারা। এর আগে সকাল থেকে বায়তুল মোকাররম এলাকায় জড়ো হতে থাকেন হেফাজতের নেতাকর্মীরা।

উল্লেখ্য, শুক্রবার জুমা নামাজের পর চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় নেতাকর্মী নিহত হওয়ার প্রতিবাদে আজ শনিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে হেফাজতে ইসলাম। এছাড়া আগামীকাল রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডাকে ইসলামী এই সংগঠনটি। শুক্রবার রাত ৮টায় রাজধানীর পুরানা পল্টনে এক সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির আবদুর রব ইউসুফী এই ঘোষণা দিয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102