ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিআইইএ’র জোন সমন্বয় কমিটির শেরপুরের সমন্বয়ককে সংবর্ধনা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ এপ্রিল, ২০২১
  • ৩৯ বার পঠিত

নকলা (শেরপুর) প্রতিনিধি: বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন (বিআইইএ)-এর ময়মনসিংহ জোন সমন্বয় কমিটির শেরপুরের নকলা উপজেলা থেকে নির্বাচিত সমন্বয়ক মো. মাসুম মিয়াকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

এ উপলক্ষে নকলা উপজেলার তরুণ ছাত্রদের প্রিয় উপজেলা ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী আবু হামযা কনকের একান্ত উদ্যোগে ও অর্থায়নে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধনা প্রদানের সময় উপজেলা ছাত্রলীগ কর্মী ইউসুফ নবী, স্বর্ন, নাজমুল হাসান নাঈম, আল আমিন আকন্দ, জিসান, রাজু, তাফসির, সৌরভসহ অনেকে উপস্থিত ছিলেন।

জানা গেছে, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন (বিআইইএ)-এর ময়মনসিংহ জোনের সাংগঠনিক কর্যক্রম গতিশীল করার জন্য ১০ সদস্য বিশিষ্ট জোন সমন্বয় কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে শেরপুর জেলা থেকে দুই জনকে মনোনিত করা হয়। এ দুই জনের মধ্যে নকলা উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের মেধাবী শিক্ষার্থী মো. মাসুম মিয়া একজন।

ময়মনসিংহ জেলাটি অন্য জেলার তুলনায় বেশ বড় হওয়ায় এ জেলা থেকে ৪ জন এবং বিভাগের অন্য ৩ জেলা থেকে দুই জন করে মোট ১০ জনকে ময়মনসিংহ জোন সমন্বয় কমিটিতে অন্তর্ভূক্ত করা হয়েছে।

বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন (বিআইইএ)-এর ১০ সদস্য বিশিষ্ট ময়মনসিংহ জোন সমন্বয় কমিটিতে যাদের অন্তর্ভূক্ত করা হয়েছে তারা হলেন- শেরপুর জেলার মো. সারোয়ার জামান ও মো. মাসুম মিয়া, নেত্রকোনা জেলার মো. যোবায়ের আহমেদ রিফাত ও মো. আল আমিন, জামালপুর জেলার মো. রাজু আহমেদ ও মো. সৈয়দ শামীম, ময়মনসিংহ জেলার মো. ইকরামুল আদিল ফিজার, মো. জিয়ারুল ইসলাম জিয়া, মো. শামসুর রেজা তুষার ও মো. শফিকুল ইসলাম মাসুম।

এ সমন্বয়কদের মধ্যে সাংগঠনিক কার্যক্রম ও দক্ষতার ভিত্তিতে জাতীয় কার্যনির্বাহী পরিষদে অন্তর্ভূক্ত করা হবে; এবং দপ্তর থেকে চিঠির মাধ্যমে পদোন্নতি নিশ্চিত করা হবে বলে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন (বিআইইএ)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রকৌশলী মো. আব্দুল্লাহ আল মামুনের স্বাক্ষরিত এক চিঠি মারফত জানা গেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102