ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিআরটিএতে দালাল আটক, ১০ দিনের কারাদণ্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ৫৫ বার পঠিত

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) চট্টগ্রামের হাটহাজারী অফিসে কমল কান্তি দে (৪৫) নামে এক দালালকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২ আগস্ট) বিকেলে এক অভিযানে ওই দালালকে আটক করে কারাদণ্ড দেওয়া হয়। বিআরটিএ অফিস চত্বরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিআরটিএ আদালত-১১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী।

দণ্ডপ্রাপ্ত কমল চট্টগ্রামের রাউজান থানা এলাকার রবীন্দ্র লাল দের ছেলে। কমল বিআরটিএর একশ্রেণির অসাধু কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে সম্পর্ক রেখে নিয়মিত তদবির করে আসছিলেন এবং তার ব্যবহৃত মোবাইলের কললিস্ট চেক করে সত্যতা পাওয়া যায় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিআরটিএ আদালত-১১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী বলেন, বিআরটিএ চত্বরে ভ্রাম্যমাণ আদালত চালানোর সময় এক দালালকে হাতেনাতে আটক করা হয়। পরে তার কাছ থেকে দুটি ড্রাইভিং লাইসেন্স ও একটি মালিকানা কাগজ জব্দ করা হয়। তাকে ১০ দিনের কারাদণ্ড দিয়ে পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102