ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিউটি পার্লারে সেজে ছিনতাই করেন মুক্তা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৬ বার পঠিত

রাজধানীর একাধিক থানার তালিকাভুক্ত শীর্ষ নারী ছিনতাইকারী মুক্তা বেগম (৪০) গ্রেফতার হয়েছেন। রোববার সন্ধ্যায় মিরপুর মডেল থানার ১০ নম্বর সেকশনের ওয়াসা ভবনের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি মার্কেটে গিয়ে কোনো মেয়ের সঙ্গে ঝগড়া বাঁধিয়ে দেন, এর পর সুযোগ বুঝে মোবাইল, টাকা হাতিয়ে পালিয়ে যান। ছিনতাইয়ে নামার আগে বিউটি পার্লার থেকে সাজগোছ করেন তিনি।

রোববার মধ্যরাতে মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহসীন এসব তথ্য জানান।

ওসি জানান, গ্রেফতার মুক্তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ৭টি মামলা রয়েছে। তিনি ৭ বার গ্রেফতারও হন। তিনি তার মায়ের কাছ থেকে চুরি শেখেন। মায়ের সঙ্গে থেকেই চুরি করতেন। মা অসুস্থ অবস্থায় শয্যাশায়ী হয়ে পড়লে নিজেই দল গড়েন মুক্তা। সঙ্গে একজনকে নিয়ে পুরো ঢাকা শহরে ছিনতাই শুরু করেন। মানুষের সন্দেহ এড়াতে তিনি অভিনব এক কৌশল গ্রহণ করেন। প্রতিবার ছিনতাইয়ে বের হওয়ার আগে বিউটি পার্লারে গিয়ে সেজে আসেন তিনি। বিউটি পার্লারের সাজ এবং বেশভূষা দেখে উচ্চবিত্ত মহিলা মনে হওয়ায় সহজেই কেউ সন্দেহ করে না তাকে। আর এই সুযোগ কাজে লাগিয়ে ছিনতাই করে যাচ্ছেন মুক্তা।

পুলিশ জানায়, রোরবারও পুরনো কায়দায় শাওন আফরোজ নামের এক মেয়ের মোবাইল ও ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন মুক্তা। শাওনের চিৎকারে আশেপাশের লোক এসে মুক্তাকে আটক করে। পরে ৯৯৯ এ ফোন করলে মিরপুর মডেল থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102