ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিএনপির উঠান বৈঠকে বিশেষ অতিথি আ.লীগ নেতা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫
  • ৫৮ বার পঠিত

লক্ষ্মীপুরের রামগতিতে বিএনপির উঠান বৈঠকে এক আওয়ামী লীগ নেতাকে বিশেষ অতিথি করা নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। ওই বৈঠকে কেন্দ্রীয় বিএনপিরসহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য (এমপি) এবিএম আশরাফ উদ্দিন নিজান প্রধান অতিথি ছিলেন।

দলীয় সূত্রে জানা যায়, দলের ঘোষিত ৩১ দফা জনগণের কাছে তুলে ধরতে বুধবার (২৯ জানুয়ারি) রামগতি উপজেলার আলেকজান্ডার ইউনিয়ন বিএনপির উদ্যোগে উঠান বৈঠক হয়। ওই বৈঠকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রামগতি উপজেলা আওয়ামী লীগের সদস্য শামীম আব্বাস সুমনকে দেখা গেছে। মঞ্চে শামীম আব্বাসের পাশে উপজেলা বিএনপির আহ্বায়ক জামাল উদ্দিন বসা ছিলেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নেতা এবিএম আশরাফ উদ্দিন নিজান।

নাম প্রকাশ না করার শর্তে উপজেলা বিএনপির মধ্যম সারির দুই নেতা জানিয়েছেন, আওয়ামী লীগের প্রভাবশালী নেতা বিএনপির মঞ্চে- ঘটনাটি আমাদেরকে ব্যথিত করেছে। এতে দলীয় নেতারা ক্ষুদ্ধ।

জানতে চাইলে আওয়ামী লীগ নেতা শামীম আব্বাস সুমন বলেন, ঘটনাটি এমপি সাহেবের (আশরাফ উদ্দিন নিজান) কাছে জানেন। আমি কিছু বলবে না।

রামগতি উপজেলা বিএনপির আহ্বায়ক জামাল উদ্দিন বলেন, আমাদের দলীয় বৈঠকে হঠাৎ শামীম আব্বাস সুমন ঢুকে পড়েছেন। তিনি আমাদের দলীয় কেউ না। আমাদের নেতাকর্মীরা এ নিয়ে চরম উত্তেজিত, ক্ষুদ্ধ হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102