ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিএনপির এমপিরা স্পিকারের কাছে পদত্যাগপত্র দেবেন রোববার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ৪৯ বার পঠিত

বিএনপির ৭ সংসদ সদস্য রোববার (১১ ডিসেম্বর) জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ পত্র জমা দেবেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, রোববার বেলা ১১টায় বিএনপি দলীয় সংসদ সদস্যরা জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগ পত্র জমা দেবেন।
এর আগে শনিবার (১০ ডিসেম্বর) ঢাকা বিভাগীয় গণসমাবেশে জাতীয় সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দেন বিএনপি দলীয় এমপিরা।

সমাবেশে বিএনপি দলীয় এমপি মোশাররফ হোসেন বলেন, আমারা পদত্যাগ করে এখানে এসেছি।

আরকেএমপি রুমিন ফারহানা বলেন, আমরা দলীয় সিদ্ধান্তে গিয়েছিলাম। সংসদে জনগণের দুর্ভোগের কথা বলা যায় না। এই পরিস্থিতিতে সংসদে থাকা আর না থাকা সমান কথা। আমরা ই-মেইল পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছি।

৩৫০ আসনের সংসদে বিএনপির সংসদ সদস্যরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. হারুনুর রশীদ, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার, বগুড়া-৪ আসনের মো. মোশাররফ হোসেন, বগুড়া–৬ গোলাম মোহাম্মদ সিরাজ এবং ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান। আর সংরক্ষিত নারী আসন কোটায় এমপি হন রুমিন ফারহানা।

#বাংলানিউজ

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102