নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে ৯ নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এক কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় যাদুপুর দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ে কর্মী সভাটি হয়।
কর্মি সভায় বালিয়াডাঙ্গা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা, বালিয়াডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আতাউল হক কমল, বালিয়াডাঙ্গা ইসলামিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. আজফার আলী, বিএনপি নেতা আব্দুল কাদের, বশির অাহমেদ, আব্দুস সালামসহ অন্য নেতাকর্মীবৃন্দ।
সভায় উপস্থিত ছিলেন, ৬ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. জহরুল ইসলাম, মুক্তার হোসেন, আবুল কালাম প্রমুখ।
কর্মি সভায় বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তৃনমূল মানুষরে কথা বলে, সমাজে বঞ্চিত জনসাধারণের অধিকারের জন্য লড়াই করে। তাই দলমত নির্বিশেষ আগামি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী কে ভোট দেয়ার জন্য আহ্বান যানানো হয়।–কপোত নবী।