ads
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘বিএনপির কাজ হলো সরকার ও দেশের অর্জনকে বিতর্কিত করা’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৩৭ বার পঠিত

‘বিএনপির কাজ হলো সরকার ও দেশের অর্জনকে বিতর্কিত করা। ব্যর্থতার দায় অন্যের ওপর চাপাতে তাঁদের জুড়ি নেই। করোনার শুরু থেকে নানা অপপ্রচার ও গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা করেছে বিএনপি, এখনো করছে।’

আজ শনিবার (৩ জুলাই) নিজের সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বিএনপি নেতাদের আন্দোলনের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘করোনা মহামারির এ প্রেক্ষাপটে মানুষের সুরক্ষা যখন সর্বোচ্চ অগ্রাধিকার তখন বিএনপি আন্দোলনের হুমকি দিচ্ছে, তাঁরা জনগণের মনের ভাষা ও মাঠের পরিস্থিতি বুঝার অক্ষমতায় ক্রমশ মানুষের প্রত্যাশা থেকে ছিটকে পড়ছে।’

বিএনপির কাজ হলো সরকার এবং দেশের কোন অর্জনকে বিতর্কিত করা উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘ব্যর্থতার দায় অন্যের ওপর চাপাতে তাদের জুড়ি নেই, করোনার শুরু থেকে নানা অপপ্রচার ও গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে বিএনপি, এখনো করছে।’ তিনি বলেন, ‘বিএনপি যত অপপ্রচারই করুক জনগণ সুবিবেচক, তারা বিভ্রান্ত সহজে হয় না।’

খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্ব নিয়ে বিএনপিতে কোনো সংকট নেই- দলের নেতাদের এমন দাবির জবাবে ওবায়দুল কাদের বলেছেন, ‘দলীয় নেতৃত্ব নিয়ে ঘটা করে সংকট নেই বলার মাঝেই মনে হচ্ছে- ডাল মে কুচ কালা হ্যায়।’

ক্ষমতায় থাকাকালীন জনগণের অধিকার হরণ করাই ছিল বিএনপির রাজনীতি উল্লেখ করে কাদের বলেন, ‘অপরদিকে অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে এদেশের মানুষের মুখে হাসি ফোটানোই হচ্ছে আওয়ামী লীগ ও শেখ হাসিনার রাজনীতি।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘মানুষের দুঃখ-কষ্ট এবং অসহায় খেটে খাওয়া মানুষের পাশে না দাঁড়িয়ে আন্দোলনের ভাবনা বিএনপির জনবিচ্ছিন্ন ও অদূরদর্শী রাজনৈতিক ভাবনা বলেই জনগণ মনে করে।’ ভরা বর্ষায় বিএনপির এসব হাঁক-ডাক করোনায় মানুষের পাশে না দাঁড়ানোর ব্যর্থতা আড়াল করার অপচেষ্টা বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

‘বিএনপি নিজেরাই ষড়যন্ত্রকারী বলে সর্বত্রই ষড়যন্ত্রের গন্ধ খুঁজে পায়। দেশে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে এক-এগারো ঘটানোর যে রঙিন খোয়াব বিএনপি দেখছে, তা দুঃস্বপ্ন মাত্র।’ তিনি বলেন, ‘উল্টো এখন বিএনপির সর্বপর্যায়ের নেতারা আওয়ামী লীগে যোগদানের জন্য তলে তলে যোগাযোগ করছে।’

দেশে এক-এগারোর ষড়যন্ত্র অব্যাহত রয়েছে বলে বিএনপি নেতাদের অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ষড়যন্ত্র যদি কেউ করে, তাহলে তা বিএনপিই করছে।’

বিএনপির একগুঁয়েমি এবং সোয়া এক কোটির বেশি ভুয়া ভোটার সৃষ্টি করে দলীয় লোক বিচারপতি আজিজকে দিয়ে নির্বাচনের নামে প্রহসনের অপচেষ্টা এক-এগারোর অন্যতম প্রধান কাজ বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘ক্ষমতা টিকিয়ে রাখতে যেমনি তারা (বিএনপি) নানা অগণতান্ত্রিক পথ খুঁজে বেড়িয়েছিল, তেমনি হারানো ক্ষমতা ফিরে পেতে বিএনপি এখনো মরিয়া হয়ে অন্ধকারের অলি-গলি পথে হাঁটছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী করোনার টিকা দেশে আসতে শুরু করেছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘ইতোমধ্যেই ৪৫ লাখ ডোজ টিকা দেশে পৌঁছেছে, আরো টিকা কয়েকদিনের মধ্যে আসবে।’

জনগণকে টিকাগ্রহণের পাশাপাশি সংক্রমণের উচ্চহার রোধে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং চলমান লকডাউনে জনগণকে নিজ ঘরে অবস্থানের আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102