ads
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিএনপির জন্য অপেক্ষা করব: সিইসি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ৩৫ বার পঠিত

রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে ঐক্য তৈরির আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বুধবার (২০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে তিনি এ আহ্বান জানান।

কাজী হাবিবুল আউয়াল বলেন, যেসব দলের ইসির ওপর আস্থা আছে, তারা সংলাপে এসেছে। আশা করি, যাদের আস্থা নেই; তাদেরও তা ফিরবে।

তিনি বলেন, সবাই ভালো নির্বাচন চায়। ইসির একমাত্র দায়িত্ব প্রত্যেক ভোটার নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে যেন ভোট দিতে পারেন।

সিইসি জানান, সংলাপে ডাকা হলেও তা প্রত্যাখ্যান করেছে বিএনপি। বিকেলে দলটির সঙ্গে সংলাপের পূর্বনির্ধারিত তারিখ ছিল ইসির। কিন্তু তারা আসেনি। তবে তাদের জন্য অপেক্ষা করব আমরা।

এদিন বাংলাদেশ গণতন্ত্রী পার্টির সঙ্গে সংলাপ হচ্ছে ইসির। আগামী নির্বাচনে সব দলের মধ্যে ঐক্যমত সৃষ্টির আহ্বান জানায় দলটি। এছাড়া নির্বাচনে কালো টাকা বন্ধ, ইসির নিরপেক্ষ অবস্থানসহ ৭ দফা দাবি জানায় তারা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102