ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিএনপির তামাশা দেখছি, কঠিন হাতে দমন করব: নিজাম হাজারী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৩ বার পঠিত

ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী বলেছেন, যারা ফেনীসহ সারা দেশে নাশকতা করার চেষ্টা করছেন, শান্ত পরিবেশকে অশান্ত করার পাঁয়তারা করছেন আমরা তাদের তামাশা দেখছি। তারা মনে করছেন, তারা অরাজকতার রাজ করবেন আর আমরা কিছুই করব না।

তাদের সেই ধারণা ভুল, আমরা তামাশা দেখছি। তাদেরকে আমরা ছাড় দেব না। প্রশাসনসহ সবার সমন্বয়ে কঠিন হস্তে তাদের এসব অরাজকতা দমন করব।

সোমবার (০৫ সেপ্টেম্বর) ফেনী শহরের একটি মিলনায়তনে দৈনিক ‘আমার ফেনী’ পত্রিকার প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, বর্তমান সরকার উন্নয়নের রাজনীতি করে, সহিংসতার রাজনীতি করে না। দেশের মানুষ আওয়ামী লীগের উন্নয়ন দেখেই আগামী নির্বাচনে আবার বিপুল ভোটে জয়ী করবে।

নিজাম হাজারী তার বক্তব্যে বলেন, টানা দুই মেয়াদে সংসদ সদস্য ছিলাম আরেক মেয়াদ যদি নাও হই আফসোস নেই। সেবা করে মানুষের পাশে থাকতে চাই।

ফেনী সাংবাদিকতা প্রসঙ্গে নিজাম হাজারী বলেন, ফেনী সাংবাদিকতায় সমৃদ্ধ একটি জনপদ। স্থানীয় ও জাতীয় পর্যায়ে অনেক গুণী সাংবাদিক জন্মেছেন এই জনপদে। ফের প্রকাশনায় আসা দৈনিকটির বিষয়ে সংসদ সদস্য বলেন, আমাদের প্রত্যাশা থাকবে নতুন পত্রিকাটি যেন সবার কথা বলে। শুধু আওয়ামী লীগের নয় সবার কথাই লিখতে হবে।

সাংবাদিক মাইনুল ইসলাম রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানা, ফেনী পৌরসভা মেয়র মো. নজরুল ইসলাম স্বপন মিয়াজী।

এছাড়া উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান একে শহীদ উল্ল্যাহসহ ফেনীর বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র, কাউন্সিলর, সাংবাদিকসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102