ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিএনপির ধ্বংস করা রাষ্ট্র মেরামত করছে আ.লীগ: কাদের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ৪৩ বার পঠিত

বিএনপি দেশের রাষ্ট্র ধ্বংস করেছে আর আওয়ামী লীগ মেরামত করছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (১৯ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষ্যে প্রস্তুতি সভায় একথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে চায় আওয়ামী লীগ। এজন্য প্রয়োজন সুশৃঙ্খল কর্মী বাহিনী। তাছাড়া স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব হবে না।

প্রস্তুতি সভায় আওয়ামী লীগের জাতীয় সম্মেলন নিয়েও কথা বলেন সেতুমন্ত্রী। বলেন, আওয়ামী লীগের এবারের সম্মেলন সাদামাটা হবে। কিন্তু উপস্থিতির সব রেকর্ড ছাড়িয়ে যাবে।

ওবায়দুল কাদের বলেন, সম্মেলনে বাঙালি জাগরণের ঢেউ জেগেছে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে। গোটা দেশ জেগে গেছে বিজয়ের মাসে। সুনামগঞ্জ থেকে সুন্দরবন, কুতুবদিয়া থেকে তেঁতুলিয়া, যেখানেই গিয়েছি স্রোতের মতো মানুষ, সব জায়গাতেই মানুষের ঢেউ।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, স্বেচ্ছাসেবক লীগের দ্বায়িত্ব পালনে আমি বিচ্যুতি ঘটেছে বলে দেখিনি। দ্বায়িত্ব থেকে ফাঁকি দিয়ে অন্যদিকে চলে গেছে এমন ঘটনা দেখিনি। আশা করি এবারও স্বেচ্ছাসেবক লীগ তথা উপকমিটি (শৃঙ্খলা) নেত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ করবে।

ওবায়দুল কাদের বলেন, স্রোতের মতো যশোর, চট্টগ্রামের মহাসমাবেশের পর কক্সবাজারের মহাসমাবেশে মানুষের ঢেউ। সমুদ্রের উত্তাল তরঙ্গ যেন আঁছড়ে পড়ে এরকম তরঙ্গ বিক্ষোভ দেখতে পাচ্ছি।

আশা প্রকাশ করে সেতুমন্ত্রী বলেন, বিজয়ের মাসে সম্মেলনে স্বতস্ফুর্তভাবে মানুষের উপস্থিতি হবে বিশাল। সম্মেলন সাদামাটা হবে তবে লোকসমাগম অতীতের সব রেকর্ড ভেঙে যাবে।

বিএনপি যে ‘ভিশন ২০৩০’ ঘোষণা করেছিল তার অবস্থা জানতে চেয়ে সেতুমন্ত্রী বলেন, একটার পর একটা কর্মসূচি দেন। ২০৩০ সালের মধ্যে শুনেছিলাম ডিজিটাল বাংলাদেশের কাউন্টার ‘ভিশন ২০৩০’ বিএনপির। এটা কোথায় এখন?

আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপকমিটির আহ্বায়ক আবুল হাসনাত আবদুল্লাহর সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন- দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, অ্যাডভোকেট আফজাল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামশ পরশ প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102