ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিএনপির প্রতিটি কর্মী নেতার ভূমিকা পালন করে আন্দোলন সফল করবে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ৫৭ বার পঠিত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আর পিছু ফেরার সময় নেই। গ্রেফতার করে, হুলিয়া দিয়ে আন্দোলন স্তব্ধ করার কোনো সুযোগ নেই। বিএনপির প্রতিটি কর্মীই নেতার ভূমিকা পালন করে এ আন্দোলনে সফলতা আনবে।

টানা তিন দিনের অবরোধ কর্মসূচির শেষ দিনে বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, সরকার এখনও জোর করছে, সংবিধান অনুযায়ীই নির্বাচন হবে। কিন্তু সংবিধানের জন্য তো জনগণ নয়, জনগণের জন্য সংবিধান এবং সেই কারণে আমাদের সংবিধান বারবার লিখিত ও পুনর্লিখিত হয়েছে। প্রয়োজনে আবারও তা হবে।

তিনি বলেন, আমরা আমাদের শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে অটল রয়েছি। দাবি আদায়ে রাজপথে ছিলাম, রাজপথে আছি। জুলুম-নির্যাতন, মিথ্যা মামলা-হামলা, গ্রেফতার করে এদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে নস্যাৎ করা যাবে না।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, সরকার গণদাবিকে কোনো রকম তোয়াক্কা না করে সংবিধানের দোহাই দিয়ে আবারও একদলীয় সাজানো নির্বাচন করে ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চাচ্ছে। আর এর বিরুদ্ধে দেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং জনগণ আজ ঐক্যবদ্ধ।

তিনি বলেন, সরকার আমাদের দাবি আদায়ের শান্তিপূর্ণ কর্মসূচিগুলোতে উস্কানি দিয়ে বিরোধী দলের ওপর দোষ চাপানোর ফন্দি নিয়েছে। এসব ধাপ্পাবাজি দিয়ে এবার দেশে বিদেশে কাউকে আর বিভ্রান্ত করা যাবে না।

সরকার পতনের একদফা দাবিতে যে নিয়মতান্ত্রিক আন্দোলন চলছে তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102