ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিএনপির মেয়রপ্রার্থীসহ পাঁচজন মামলার আসামি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০২১
  • ৩৫ বার পঠিত
টাঙ্গাইল

টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভা নির্বাচনে দুই মেয়র প্রার্থীসহ ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীসহ ৫ জন প্রার্থী বিভিন্ন মামলার আসামি।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মির্জাপুর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থীসহ ৮ ওয়ার্ডে মোট ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে মেয়র পদে দুইজন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন এবং সাধারণ ওয়ার্ড কাউন্সলর পদে ৮ ওয়ার্ডে ২৭ জন।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হলফনামায় বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডিএম শফিকুল ইসলাম ফরিদ ফৌজদারি মামলার আসামি। তার বিরুদ্ধে টাঙ্গাইল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৩, ৪৪৮, ৩২৩, ৩০৭, ৪২৭, ৫০৬ ধারায় একটি মামলা চলমান রয়েছে।

অপরদিকে, ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী শহীদুর রহমান শিপন মাদক মামলায়, ৬ নম্বর ওয়ার্ডে নজরুল ইসলাম জননিরাপত্তা আইনে, সাত নম্বর ওয়ার্ডে আজম খান ১৪৩, ৫০৬, ৩২৩ ধারায় এবং নয় নম্বর ওয়ার্ডে আফজালুর রহমান সানু মানহানি মামলার আসামি। প্রত্যেকটি মামলা চলমান রয়েছে বলে জানা গেছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা উম্মে তানিয়া বলেন, কয়েকজন প্রার্থীর বিরুদ্ধে মামলা চলমান থাকলেও যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থী হয়ে তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102