ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিএনপির লাফালাফিতে কিছু হবে না, যথাসময়ে নির্বাচন: তোফায়েল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ৫৬ বার পঠিত

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি যতই লাফালাফি করুক না কেন, তারা কিছু করতে পারবে না। কোনো লাভ হবে না। নির্বাচন যথাসময়েই হবে। আওয়ামী লীগ আবার বিজয়ী হবে। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আবার রাষ্ট্রক্ষমতায় আসবে এটা আমার বিশ্বাস।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক বক্তব্য প্রসঙ্গে তোফায়েল আহমেদ বলেন, বিরোধী দল হিসেবে তারা তো বিরোধিতা করবেই। জনগণ সেটা মেনে নেয় না। তাই কে কী বলল সেটা বিষয় নয়।

বুধবার সকালে ভোলায় পুলিশ সুপার কার্যালয় চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তোফায়েল আহমেদ এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, বিএনপি গত কয়েক বছর ধরে একই কথা বলে আসছে। কোনো কাজ হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে একটা মর্যাদাশীল দেশে পরিণত হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বেই আমরা এগিয়ে যাব। আমরা বাংলার মানুষের মনের আশা পূরণ করব।

বর্ষীয়ান এই আওয়ামী লীগ নেতা বলেন, আজ বঙ্গবন্ধু নেই কিন্তু তিনি বিশ্ব নেতা হিসেবে শ্রদ্ধেয়। বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপনের মধ্য দিয়ে আগামী প্রজন্মের কাছে জাগ্রত থাকবে বঙ্গবন্ধু। এজন্য পুলিশ সুপারকে ধন্যবাদ জানান তোফায়েল আহমেদ।

বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি শুভেচ্ছা বক্তব্য রাখেন- জেলা প্রশাসক আরিফুজ্জামান, পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান, সিভিল সার্জন ডা. কেএম শফিকুজ্জামান, প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম হাবিবুর রহমান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী ইব্রাহিম খলিল, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এসএম মুছা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) রিপন চন্দ্র সরকার।

উপস্থিত ছিলেন- প্রেস ক্লাব সম্পাদক অমিতাভ অপু, প্রিন্ট ও টিভি মিডিয়ার সাংবাদিক ও সব থানার ওসিসহ পুলিশ বাহিনীর সদস্যরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102