ads
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিএনপির সব কর্মসূচি স্থগিত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ৩৯ বার পঠিত

দেশে চলমান করোনা পরিস্থিতি বিবেচনা করে বিএনপি তাদের সকল কর্মসূচি স্থগিত করেছে। বুধবার (৩১ মার্চ) দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির ভার্চ্যুয়াল সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

বিএনপির দায়িত্বশীল সূত্র থেকে জানা গেছে, করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে আগামী ১ এপ্রিল থেকে বিএনপির সকল কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই নির্দেশনা বহাল থাকবে।

বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এক গণমাধ্যমকে বলেন, সরকারের উদাসীনতার কারণে করোনার সংক্রমণ ঊর্ধ্বগতি হয়েছে। জনগণের সার্বিক দিক বিবেচনা করে স্বাস্থ্যবিধি ভঙ্গ হয় এমন কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। তবে জনগণ ও নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়ালি আমাদের যোগাযোগ অব্যাহত থাকবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই নির্দেশনা বলবৎ থাকবে বলেও তিনি জানান।

উল্লেখ্য, আগামীকাল ১ এপ্রিল যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল সম্মিলিতভাবে ডাকা সারাদেশে যৌথ বিক্ষোভ কর্মসূচি স্থগিত করা হয়েছে। তিন সংগঠনের পক্ষ থেকে যৌথ বিবৃতিতে এই স্থগিতের কথা জানানো হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102