ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিএনপির সমাবেশ শুরু, কয়েক হাজার নেতাকর্মী নয়াপল্টনে উপস্থিত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ৫২ বার পঠিত

রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির সমাবেশ শুরু হয়েছে।সমাবেশে যোগ দিতে কয়েক হাজার নেতাকর্মী নয়াপল্টনে উপস্থিত হয়েছেন। নয়াপল্টন এলাকার ভিআইপি সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

বিএনপি সূত্রে জানা গেছে, সমাবেশ ঘিরে ‘বড় ধরনের শোডাউন’ দেওয়ার লক্ষ্যে ঢাকার আশপাশের জেলাগুলো থেকে নেতাকর্মীদের আনা হয়েছে।

তবে বিএনপির এই সমাবেশ ঘিরে যে কোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।সমাবেশস্থল ও আশেপাশের এলাকায় বাড়তি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে প্রিজন ভ্যান, জলকামান ও সাজোয়া যান।পোশাকধারী পুলিশ সদস্যদের পাশাপাশি বিপুল সংখ্যক সাদা পোশাকের পুলিশ দায়িত্ব পালন করছেন।

ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) আ. আহাদ গণমাধ্যমকে বলেন, সমাবেশ ঘিরে পল্টন ও আশপাশের এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন রয়েছে। সাদা পোশাকেও গোয়েন্দারা কাজ করছেন।সমাবেশ থেকে যেন কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় সেজন্য প্রস্তুতি রয়েছে।সড়কের ওপর সমাবেশ হওয়ায় বিএনপি কার্যালয়ের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার দুপুর ২টার পরে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই নেতাকর্মীরা আসা শুরু করেন।দুপুর ১টা নাগাদ নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

দুপুর ২টার দিকে ওলামা দলের সভাপতি মাওলানা নেছারুল হকের কুরআন তিলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়।

এই সমাবেশ ঘিরে দুপুর ১২টা থেকে রাজধানীর বিভিন্ন থানা-ওয়ার্ডের বিএনপি নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে নয়াপল্টনে আসতে শুরু করেন।আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হওয়ার আগে নয়াপল্টনের ভিআইপি সড়কের একপাশ বিএনপির নেতাকর্মীদের দখলে চলে যায়। এতে ফকিরাপুল থেকে কাকরাইলগামী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তীব্র যানজটের সৃষ্টি হয়েছে আশপাশের সড়কেও।

‘জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, গণপরিবহণের ভাড়া বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধিসহ ভোলায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে দুইজনের মৃত্যুর’ ঘটনার প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102