ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিএনপির ১০ দফায় পূর্ণ সমর্থন দিলো ১৩ রাজনৈতিক দল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ৪৯ বার পঠিত

বিএনপি ঘোষিত ১০ দফা দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে বিলুপ্ত ২০ দলীয় জোটের ১৩টি রাজনৈতিক দল। শনিবার (১০ ডিসেম্বর) এক যৌথ বিবৃতিতে এসব দলের নেতারা বলেন, বর্তমান সরকারের পতন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ১০ দফা মুক্তির সনদ ঘোষিত হয়েছে। অবিলম্বে এসব দাবি মেনে নিয়ে দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন নেতারা।

তারা আরও বলেন, আগামীতে বিএনপির যে কোনো কর্মসূচিকে বাস্তবায়ন করতে যুগপৎ ধারায় এবং যৌথভাবে তারা রাজপথে থাকবেন।

বিবৃতিদাতারা হলেন-বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ এলডিপি মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জাগপা সভাপতি খন্দকার লুৎফুর রহমান, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আব্দুর রকিব, এনডিপি চেয়ারম্যান আবু তাহের, ন্যাপ চেয়ারম্যান আজহারুল ইসলাম, মুসলীম লীগ মহাসচিব শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জমিয়তে উলামা ইসলামের মহাসিচব একরাম, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম।

এছাড়া লিবারেল ডেমোক্রটিক পার্টির অলি আহমাদ এবং বাংলাদেশ লেবার পার্টির মুস্তাফিজুর রহমান ইরান পৃথক বিববৃতির মাধ্যমে বিএনপির ১০ দফার প্রতি তাদের দলীয় সমর্থন স্পষ্ট করেন।

এর আগে শনিবার (১০ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে ১০ দফা ঘোষণা করে বিএনপি। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এ ১০ দফা দাবি আদায়ে আগামী দিনে দলটি আন্দোলন করবে। গণসমাবেশের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এই ১০ দফা ঘোষণা করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102