ads
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিএনপির ১৬০ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ২৯ বার পঠিত

পাবনার ঈশ্বরদীতে উপজেলা বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৬০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি ও নাশকতা অপচেষ্টার অভিযোগে এ মামলা করা হয়। তবে এ ঘটনায় এখনো কেউ গ্রেফতার হয়নি।

বুধবার সন্ধ্যায় মামলার বিষয়টি নিশ্চিত করেন ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ অরবিন্দু সরকার। এর আগে মঙ্গলবার রাতে ঈশ্বরদী শহরের অদূরে আলহাজ টেক্সটাইল মিলস হাই স্কুল মাঠসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

নাম উল্লেখ করা আসামিরা হলেন— উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হোসেন সুজন, দাশুড়িয়া ইউনিয়ন বিএনপি আহ্বায়ক আব্দুস সালাম সুলভ মালিথা, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল, সাবেক ছাত্রদল নেতা রফিকুল ইসলাম নয়ন, উপজেলা যুবদলের আহ্বায়ক সুলতান আলী বিশ্বাস টনি, মেহেদী হাসান ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরীফ।

মামলাকে ষড়যন্ত্র অ্যাখ্যা দিয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরীফ বলেন, গতকাল ককটেল বিস্ফোরণের মতো কোনো ঘটনাই ঘটেনি। জনগণকে দেওয়ার মতো সরকারের কাছে আর কিছুই নেই। এ জন্য মামলা দিয়ে তাদের আটকে রাখা হচ্ছে।

তিনি দাবি করেন, আগামী ৩ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় গণসমাবেশ ও ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ বানচাল করতে এবং নেতাকর্মীদের হয়রানি করতে এ মামলা দেওয়া হয়েছে।

ঈশ্বরদী থানার ওসি অরবিন্দু সরকার জানান, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি ও নাশকতার চেষ্টার ঘটনায় এ মামলা করা হয়েছে। আসামিদের ধরতে পুলিশের অভিযান চলমান রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102