ads
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিএনপির ২ দিনের কর্মসূচি ঘোষণা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩ জানুয়ারি, ২০২১
  • ৪৩ বার পঠিত

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে দাবি করে আগামী ৭ জানুয়ারি সারাদেশে থানায় থানায় মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৩ জানুয়ারি) বিএনপির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন তিনি।

এ ছাড়া পৌরসভা নির্বাচনে ইভিএম মেশিনে কারচুপির অভিযাগে করেন বিএনপির মহাসচিব। নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ১০ জানুয়ারি সারাদেশে পৌরসভা ও মহানগরে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয় সংবাদ সম্মেলন থেকে।

সরকারের মন্ত্রী ও সমাজের উঁচু শ্রেণির মানুষের জন্য ভ্যাকসিনের তালিকা করা হচ্ছে দাবি করে মির্জা ফখরুল বলেছেন, সাধারণ মানুষ কীভাবে ভ্যাকসিন পাবে তা বলা হচ্ছে না। এ সময় সাধারণ মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার দাবি জানান।

সরকারের পক্ষ থেকে দেশে করোনার সংক্রমণ ও মৃতের সংখ্যা যা বলা হচ্ছে, তা গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন ফখরুল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102