ads
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিএনপি অস্তিত্বহীন দলে পরিণত হয়েছে: বাহাউদ্দিন নাছিম

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ৫৭ বার পঠিত

বিএনপি দেউলিয়া হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তিনি বলেন, দেউলিয়া হয়ে যাওয়া রাজনৈতিক দলের মুখে অনেক কথা মানায়। তাদের নিজেদের চেহারা আয়নায় দেখে নেওয়া দরকার। তারা নিজেরাও জানে না, তারা অস্তিত্বহীন রাজনৈতিক দলে পরিণত হয়েছে।

শুক্রবার (৩ মার্চ) ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত নির্বাহী কমিটির শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

নাছিম বলেন, বিএনপির নেতা মুচলেকা দিয়ে দেশের বাইরে চলে গেছেন, রাজনীতি করবেন না, বাংলাদেশে কখনো আসবেন না। বিদেশে পালিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।

তিনি বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল। বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে গঠিত দল ভীত হয় না। আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে বেড়ান না, বীরের মতো সংগ্রাম করেন। তারা অতীতে কারও কাছে মাথা নত করেননি।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, সাংবিধানিকভাবে দেশ পরিচালিত হচ্ছে। নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে। নির্বাচনে সরকার রুটিন দায়িত্ব পালন করবে। এ বিষয়ে কোনো ব্যত্যয় ঘটার সুযোগ নেই।

নাছিম বলেন, গণতান্ত্রিক অধিকার আছে, যে যার রাজনীতি করবে। সময়ই বলে দেয়, জনগণ আন্দোলনকারী নাকি সরকারের সঙ্গে গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার পক্ষে। বিএনপির রাজনৈতিক উদ্দেশ্য ষড়যন্ত্র অথবা বিরাজনীতিকরণ।

আন্দোলনের নামে নৈরাজ্য করলে প্রতিহত করা হবে জানিয়ে তিনি বলেন, নৈরাজ্য-অগ্নিসন্ত্রাসের মাধ্যমে তারা বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করেছিল। দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে একটি বিপর্যয়কর পরিস্থিতিতে নিয়ে গিয়েছিল।

তিনি আরও বলেন, জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকলে তারা নির্বাচনে আসবে। নির্বাচনে না এসে গায়ের জোরে বিশৃঙ্খলা সৃষ্টি করলে জনগণকে সঙ্গে নিয়ে নিয়ে সঠিক জবাব দেওয়া হবে।

শ্রদ্ধা নিবেদনে অন্যদের মধ্যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সভাপতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব ও পিএসসির সদস্য ফয়েজ আহমেদ, মহাসচিব ও অফিসার্স ক্লাব ঢাকার সাধারণ সম্পাদক এবং অবসরপ্রাপ্ত যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন, জ্যেষ্ঠ সহ-সভাপতি সাবেক সচিব কৃষিবিদ নুরুল ইসলাম, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের সাবেক সচিব কৃষিবিদ এম এম মিজানুর রহমান, কোষাধ্যক্ষ কৃষিবিদ এম আমিনুল ইসলাম, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কৃষিবিদ এসএম আলম, কৃষিবিদ সালেহ মোহাম্মদ রশীদ অলকসহ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির নবনির্বাচিত নেতারা উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102