ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিএনপি আর ক্ষমতায় আসবে না: শামীম ওসমান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ৪৩ বার পঠিত

কোনো নির্বাচনেই বিএনপি আর ক্ষমতায় আসবে না বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান।

শনিবার (৩ জুন) সকালে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি আরকে ল্যান্ড পার্কে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

শামীম ওসমান বলেন, বাংলাদেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়ার জন্য খেলা হচ্ছে। পৃথিবীর মানচিত্রে আমাদের ভৌগলিক সীমা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। তাই বিরোধীরা আমাদের দেশের ওপর নজর দিয়েছে। তাদের একটাই টার্গেট শেখ হাসিনাকে সরানো। গত এক বছর ধরে এই ষড়যন্ত্র বিএনপি-জামায়াত করে যাচ্ছে। তবে চ্যালেঞ্জ করে বলতে পারি, আগামী নির্বাচন তো দূরের কথা, এরপরের নির্বাচনেও বিএনপি আর ক্ষমতায় আসতে পারবে না। তারা আগের চেয়ে ভয়াবহ ঘটনা ঘটানোর চেষ্টা করছে। নানা অপপ্রচার চালাচ্ছে। তাদের বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে।

তিনি বলেন, নারায়ণগঞ্জের একটি লোকাল পত্রিকা আছে। যে পত্রিকাটি জামায়াতের টাকায় চলে। তারা নিউজ করেছে আমার যুক্তরাষ্ট্রের ভিসা নাকি বাতিল হয়ে গেছে। আপনাদের বলতে চাই, আমার ভিসা ২০২৬ সাল পর্যন্ত আছে। তারা আবার নিউজ করেছে, শামীম ওসমান তুরস্কের পাসপোর্ট নিয়ে নাকি ইউরোপ ঘুরছে। তাদের বলতে চাই, তুরস্কের পাসপোর্ট নিয়ে ইউরোপ ঘোরা সম্ভব না। আমার ভিসার মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত আছে তা আমি নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নেতাদের দেখাবো। আমার ভিসা বাতিল হয়েছে কি না তখন তা প্রমাণ হবে।

নারায়ণগঞ্জের এ সংসদ সদস্য আরও বলেন, ২০০১ সালের পর যে অত্যাচার হয়েছে তা আমরা ভুলি নাই। ওই পাঁচ বছর আমাদের অনেক নেতাকর্মীর ওপর অত্যাচার করা হয়েছে। অনেক নেতাকর্মীকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল। মা-বোনদেরও রেহাই দেয়নি। তারা বোমা হামলার ঘটনা ঘটিয়ে আমাদের ওপর দোষ চাপিয়ে দিয়েছিল। তাদের এই অত্যাচারের ফলাফল জনগণ এখন তাদের দিয়ে দিচ্ছে।

সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি আবদুল মতিন মাস্টার, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া, সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক, তাজিম বাবু, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন শাহ, যুগ্ম সম্পাদক শাহ নিজাম, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক নাসিক ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ নেতা মাহবুব হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক ভূইয়া রাজু প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102