ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদ থেকে তৈমূরকে প্রত্যাহার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩ জানুয়ারি, ২০২২
  • ৩৫ বার পঠিত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকারকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদ থেকে প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (৩ জানুয়ারি) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তৈমূর আলম খন্দকারকে বিষয়টি চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। তবে গণমাধ্যমে কোনো প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়নি।

তৈমূর আলমকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে কিনা জানতে চাইলে রিজভী আরও বলেন, না বহিষ্কার করা হয়নি। তার পদ থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

এর আগে গত ২৬ ডিসেম্বর দলের জেলা কমিটির বর্তমান আহ্বায়ক অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করায় তার স্থলে নতুন ‘ভারপ্রাপ্ত আহ্বায়ক’ নিয়োগ দেয় বিএনপি। নির্বাচনকালীন সুনির্দিষ্ট সময়ের জন্য মনিরুল ইসলাম রবিকে এ দায়িত্ব দেওয়া হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102