ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিএনপি-জামায়াত এক থাকবে কি না তাদের বিষয়: কাদের সিদ্দিকী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ৩৭ বার পঠিত

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, বিএনপি-জামায়াত এক থাকলো নাকি দ্বিখণ্ডিত হবে সেটা তাদের বিষয়। আমার কাছে বিবেচ্য বিষয় হলো দেশের মানুষ ভালো থাকলো কি না, দেশের মানুষ সঠিকভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কি না। দেশের মানুষের শান্তিতে থাকাটাই হলো আমার চাওয়া।

মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে মাদারীপুরের শিবচর উপজেলার বাহাদুরপুরে হাজী শরীয়তউল্লাহর (রা.) কবর জিয়ারত করে ফেরার পথে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আগামী নির্বাচনে আপনার দলের কর্মপরিকল্পনা কী, এমন প্রশ্নের জবাবে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ‘আগামী নির্বাচন নিয়ে এখনো কোনো বলার সময় আসেনি। সময় হলে আপনারা জানতে পারবেন। আমার দল দেশ ও দেশের মানুষের সঙ্গে আছে। আমি দেশের কল্যাণে রাজনীতি করি। দেশ ও জাতির কল্যাণের স্বার্থে সবসময় কাজ করেছি, আগামীতেও করবো।’

শিবচরে আসার উদ্দেশ্য জানতে চাইলে কাদের সিদ্দিকী বলেন, ‘মূলত আমি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত করতে যাচ্ছিলাম। যেহেতু শিবচরে ব্রিটিশবিরোধী আন্দোলন ও ফরায়েজি আন্দোলনের অন্যতম নেতা হাজী শরীয়তউল্লাহর (রা.) সমাধি, তাই যাওয়ার পথে এই মহামানবের কবর জিয়ারত করে গেলাম।’

এ সময় আরও উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক বীরপ্রতীক হাবিবুর রহমান তালুকদার, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেনসহ কেন্দ্রীয় নেতাকর্মীরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102