ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিএনপি নাকি আমাদের ঢাকা থেকে বের করে দেবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ২৪ বার পঠিত

বিএনপির সমাবেশ জনগণের ক্ষতির কারণ হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বসে থাকবে না বলে জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে (আইডিইবি) এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা (বিএনপি) তো একটা ঘোষণা দিয়েছেন তখন কি হয় আমি জানি না। তারা নাকি লাখ লাখ লোক ঢাকায় আনবেন আগামী ১০ ডিসেম্বর। আমাদের ঢাকা থেকে বের করে দেবেন। তারা নাকি নতুন কিছু চিন্তা করছেন।

‘তাদের অনেক রণকৌশল থাকতে পারে। এগুলো তারা করবেন। কিন্তু আমাদের বক্তব্য স্পষ্ট, কোনো ধরনের জনদুর্ভোগ বা ক্ষতির কারণ হলে নিরাপত্তা বাহিনী তাদের কাজটি করবে।’

মন্ত্রী আরও বলেন, বিএনপি বিভিন্ন জায়গায় সভা-মিছিল ও বিক্ষোভ করছে। আমরা বলেছি আমাদের কোনো আপত্তি নেই। শৃঙ্খলা মেনে তারা (বিএনপি) যদি সবকিছু পরিচালনা করতে পারে তাহলে আমাদের কিছু করার নেই। কিন্তু জনগণের দুর্ভোগ সৃষ্টি করে কিংবা চলাচলে বিঘ্ন ঘটে বা জানমালের ক্ষতি করে তাহলে আমাদের নিরাপত্তা বাহিনী তাদের কাজটি করবে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূর পরশের মরদেহ উদ্ধারের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুদিন আগে তার এক আত্মীয় থানায় এসে রিপোর্ট করেছে তাকে পাওয়া যাচ্ছে না। পরে তার লোকেশন দেখলাম তার এক বান্ধবীর বাড়ির কাছে গাজীপুরে। পরে তার মরদেহ পাওয়া গেলো। এটা আমাদের ইনকোয়ারিতে আছে। সঠিক তথ্য পেলে আপনাদের জানাবো।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102