ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিএনপি নির্বাচনকে ভয় পাচ্ছে: প্রাণিসম্পদমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ৪৭ বার পঠিত

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বিএনপি নির্বাচনকে ভয় পায়, তাই তারা নির্বাচনে আসতে চাচ্ছে না। আর এ জন্য বিভিন্ন অজুহাত দিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়।

শুক্রবার সকালে উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের ভীমকাঠীতে ব্রিজ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপি আন্দোলনের নামে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চাচ্ছে। তাই তারা জাতীয় পতাকার মতো পবিত্র বস্তুর সঙ্গে লাঠি বা লোহার রড ব্যবহার করে মানুষকে মারধর করছে। বিএনপির এ নৈরাজ্য সৃষ্টির কারণে তারা আজ দেশের মানুষের কাছে ঘৃণীত। আগামীতে তারা আরও জনবিচ্ছিন্ন হবে।

ওই ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন বেপারির সভাপতিত্বে অনুষ্ঠিত ওই আলোচনাসভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় দাস, পিরোজপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম বায়েজিদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন মিয়া প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102