ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, মহাসচিবের নিন্দা ও প্রতিবাদ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৬ বার পঠিত
ফাইল ছবি

বিএনপির সিনিয়র নেতাদের ওপর সরকার দলীয় নেতাকর্মীদের হামলার নিন্দা জানিয়ে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৭ সেপ্টেম্বর) রাতে তিনি এ দাবি জানান।

মির্জা ফখরুল বলেন, শনিবার রাত ৮টায় বনানীতে ঢাকা মহানগর উত্তর বিএনপির মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি শেষে পুলিশের উপস্থিতিতে আওয়ামী সন্ত্রাসীরা বিএনপির শীর্ষ নেতাদের ওপর হামলা চালিয়েছে। হামলায় গুরুতর আহত হয়েছেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানসহ অনেক গুরুত্বপূর্ণ নেতা। এছাড়াও ঢাকা আসার পথে মনোহরগঞ্জে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর ওপর নৃশংস হামলা চালিয়ে তাকে মারাত্মকভাবে আহত করেছে আওয়ামী গুন্ডাবাহিনী। বরকত উল্লাহ বুলু এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। বনানীর হামলার ঘটনায় আহত হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। গুরুতর আহত হয়ে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল। শিরিন সুলতানা, শামা ওবায়েদ, হেনা আলাউদ্দিন, অ্যাডভোকেট রুনা, মহিলা দলসহ বনানী থানা ছাত্রদল ও বিভিন্ন অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। এ ধরনের বর্বরোচিত হামলার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি বলেন, এই হামলায় সরকারের উপর মহল থেকেই নির্দেশ দেওয়া হয়েছে। বিএনপিসহ বিরোধী দল যাতে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রাম বেগবান করতে না পারে সেজন্য নেতাকর্মীদেরকে ভয় পাইয়ে দিতেই সরকারের এই মরণঘাতি হামলা। সরকার একদলীয় কর্তৃত্ববাদী শাসনকে চিরস্থায়ী করার জন্য রক্ত ঝরানোর নীতি নিয়েছে। এ কারণে সম্প্রতি বিএনপি ঘোষিত সকল শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকারবাহিনী ও তাদের দলীয় ক্যাডাররা ঘাতকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।

মির্জা ফখরুল বলেন, নিজেরা চিরদিন ক্ষমতায় থাকার বাসনা নিয়েই গোটা দেশকে সামাজিক-রাজনৈতিক-অর্থনৈতিকভাবে অন্ধকার গহ্বরের মধ্যে ফেলে দিতে চাচ্ছে। এরা এখন জনগণের সবচেয়ে বড় দুশমনে পরিণত হয়েছে। গণতন্ত্রকে ধ্বংস করে স্বাধীনতা-সার্বভৌমত্বকে নিরাপদহীন করে তুলেছে। নিজেদের অপকর্ম ঢাকতেই তারা দেশের বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রীদের আঘাত করতেও তারা দ্বিধা করেনি।

তিনি বলেন, আমি অবিলম্বে উল্লিখিত বর্বরোচিত ঘটনায় হামলাকারী আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহ্বান জানাচ্ছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102