ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিএনপি নেতাকে না পেয়ে ছেলেকে আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ৫৫ বার পঠিত

নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম রবির বাসায় অভিযান চালিয়ে পুলিশ তাঁর ছেলেকে আটক করে নিয়ে গেছে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ভোররাত আনুমানিক ১টার দিকে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় এ ঘটনা ঘটে।

মনিরুল ইসলাম রবি গণমাধ্যমকে বলেন, ভোররাত আনুমানিক ১টার দিকে তাঁর বাসায় পুলিশ অভিযান চালায়। ওই সময় বাসায় স্ত্রী ও ছোট ছেলে ঘুমাচ্ছিলেন। শতাধিক পুলিশ সদস্য বাড়ি ঘেরাও করে ফেলে এবং তল্লাশির নামে পুরো ঘর তছনছ করে।

তিনি বলেন, পুলিশ সদস্যরা অন্তত এক ঘণ্টা তার বাসায় অবস্থান করেন। রবি কোথায় আছি তা পরিবারের সদস্যদের কাছে জানতে চাওয়া হয়। তিনি বলেন, তারা আমাকে না পেয়ে আমার ছোট ছেলে রোবায়েত ইশফাক প্রিয়তমকে (২০) ধরে নিয়ে গেছে।

তিনি আরও বলেন, গত এক মাসে জেলার বিভিন্ন থানায় যেসব মামলা হয়েছে সেগুলোতে আমি আসামি না। আগের রাজনৈতিক মামলাগুলোতেও আমার আগাম জামিন আছে। আমার ২ ছেলের কেউই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না, তাদের নামে থানায় মামলা নেই।

মনিরুল ইসলাম রবি জানান, তাঁর ছেলে রোবায়েত ইশফাক প্রিয়তম নারায়ণগঞ্জ কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র।

তিনি বলেন, গায়েবি মামলার কারণে আমি আগে থেকেই ঘরছাড়া। এখন আমাকে না পেয়ে সন্তানকে তুলে নেওয়া হচ্ছে। তাকে কোথায় রাখা হয়েছে সেই খোঁজ নিতে পারছি না। শুনেছি সিদ্ধিরগঞ্জ থানায় নাকি ছেলেকে হস্তান্তর করা হয়েছে। কিন্তু খোঁজ নিতে থানায় যেতে পারছি না। গেলেই গ্রেপ্তার করবে। সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে প্রশাসনকে ব্যবহার করছে, যোগ করেন তিনি।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান বলেন, গতরাতে কয়েকটি স্থানে ডিবি ও থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করেছে। সন্দেহভাজন হিসেবে রোবায়েত ইশফাক প্রিয়তমকে আটক করে থানায় আনা হয়েছে তার বিষয়ে যাচাই-বাছাই চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102