ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিএনপি নেতাদের বক্তব্যে কিছুটা হতাশ হয়েছি: জার্মান রাষ্ট্রদূত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ৩০ বার পঠিত

ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম টোশার বলেছেন, বাংলাদেশের মানবাধিকার ও নির্বাচন নিয়ে বিএনপি নেতারা আমাকে উদ্ধৃত করে যে বক্তব্য দিয়েছেন, তাতে আমি কিছুটা হতাশ হয়েছি। কারণ ১৭ মার্চের ওই সৌজন্য সাক্ষাতে দ্বিপক্ষীয় সম্পর্কের সব বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছিল।

জার্মান রাষ্ট্রদূত বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ডিকাব টক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন।

বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকের বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে আখিম টোশার বলেন, আমি জার্মান উপরাষ্ট্রদূতকে নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলাম। ওই বৈঠকের বিষয়ে বিএনপি নেতারা আমাকে উদ্ধৃত করে গণমাধ্যমে যা বলেছেন, তাতে আমি কিছুটা অসন্তুষ্ট হয়েছি।

বিএনপি নেতাদের কোন উদ্ধৃতি তাকে অসন্তুষ্ট করেছে, জানতে চাইলে জার্মান রাষ্ট্রদূত বলেন, আমি বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও নির্বাচন নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন—এমনটি বলা হয়েছে। কোনো বিষয়ে আমার কিছু বলার থাকলে আমি নিজেই সেটি বলতে পারি। তৃতীয় পক্ষের মাধ্যমে বলার প্রয়োজন দেখি না।

মানবাধিকার সমুন্নত রাখাকে জার্মান পররাষ্ট্রনীতির অন্যতম স্তম্ভ উল্লেখ করে আখিম টোশার বলেন, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আমাদের পর্যবেক্ষণের বিষয়ে সরকারের সঙ্গে আমরা আলোচনা করছি।
এক প্রশ্নের উত্তরে জার্মান রাষ্ট্রদূত বলেন, নির্বাচন নিয়ে বিএনপি নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে।

ডিকাব সভাপতি রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা দেন সংগঠনের সাধারণ সম্পাদক একেএম মঈনুদ্দীন।

প্রসঙ্গত গত ১৭ মার্চ গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আখিম ট্রোস্টার সঙ্গে বৈঠক করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীও উপস্থিত ছিলেন।

#যুগান্তর

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102