ads
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিএনপি নেতা আমান-বরকতসহ ৪১ জনের বিচার শুরু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৭ বার পঠিত

রাজধানী রামপুরা থানার নাশকতার মামলায় বিএনপি নেতা আমানউল্লাহ আমান ও বরকত উল্লাহ বুলুসহ ৪১ জনের অভিযোগ গঠন করেছেন আদালত। ঢাকার বিশেষ ট্রাইবুনাল-৬ এর বিচারক ফাতেমা ফেরদৌস আজ সোমবার এই আদেশ দেন।

এ তথ্য আসামি পক্ষের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ বলেন, আজ এ মামলায় অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। অভিযোগ গঠনের সময় অব্যাহতির আবেদন করলে, বিচারক তা নাকচ করে অভিযোগ গঠন করেন। এ সময় আসামিদের দোষী কিংবা নির্দোষ প্রশ্ন করা হলে, তাঁরা নিজেদের নির্দোষ দাবী করে ন্যায় বিচার প্রার্থনা করেন।

জয়নাল আবেদীন মেজবাহ আরও বলেন, মামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাবিব-উন-নবী খান সোহেল, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটি সভাপতি রাজিব আহমেদ, সাধারণ সম্পাদক আকরামুল হক উল্লেখযোগ্য আসামি। বাকি আসামিরা সাধারণ কর্মী ।

এজাহার থেকে জানা গেছে, ২০১৫ সালে রাজধানী রামপুরায় মালিবাগ ডিআইটি রোডে ন্যাশনাল ব্যাংকের সামনে আসামিরা নাশকতামূলক কর্মকাণ্ড ঘটায় অভিযোগে রামপুরা থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে। এরপরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। সে অভিযোগপত্রের পরে মামলাটি বিচারের জন্য এ আদালতে বদলি হয়ে আসে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102