ads
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিএনপি নেতা এহসানুল হক মিলনের পদাবনতি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ৩৭ বার পঠিত

বিএনপি নেতা ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনকে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক থেকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য করা হয়েছে। তিনি বিএনপি-জামায়াত জোট সরকার আমলে শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

মঙ্গলবার (৫ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের সই করা এ সংক্রান্ত একটি চিঠি মিলনকে দেওয়া হয়েছে।

দলের একটি সূত্র জানায়, এহসানুল হক মিলন দীর্ঘদিন ধরে দলের কার্যক্রমে নিষ্ক্রিয় থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ আসন থেকে মনোনয়নবঞ্চিত হন তিনি। এরপর থেকেই দলের হাইকমান্ডের সঙ্গে তার দূরত্ব সৃষ্টি হয়।

এর আগে, ৫ এপ্রিল রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির আহ্বায়ক আলহাজ আহমেদ আলী মুকিবকে জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য মোহাম্মদ রাশেদুল হককে জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।
#বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102